মেহেদির নকশায় প্রকাশ পায় উৎসবের আনন্দ
মেহেদির নকশায় প্রকাশ পায় উৎসবের আনন্দ

ঈদে মেহেদির যে নকশাগুলো দেখা যাবে

অনেকেই ঈদের পোশাকের রং ও নকশার সঙ্গে মিলিয়ে বেছে নেন মেহেদির ডিজাইন। এখন টিউবে ভরা মেহেদি দিয়েই সাজার চল। এ বছর মেহেদি পরার চলে তেমন কোনো পরিবর্তন নেই। আগের নকশাগুলোই একটু ভিন্নভাবে হাতে ফুটিয়ে তোলা হবে। হাতে, বাহুতে, হাতের উল্টো পিঠে মেহেদি আঁকা হবে জ্যামিতিক বা আলপনার মতো নকশাগুলো।

চাঁদরাতের গল্প ও হাসিঠাট্টার মধ্যে চলে মেহেদি লাগানো
সময়ের সঙ্গে মেহেদির নকশাতেও এসেছে বৈচিত্র্য
বাজারে সাধারণত দুই ধরনের মেহেদি পাওয়া যায়—ইনস্ট্যান্ট ও অর্গানিক
‎কেউ পছন্দ করেন আরবি ধাঁচের বড় ফুল-পাতার নকশা, কেউ হালকা ও মিনিমাল ডিজাইন
কেউ পুরো হাতে মেহেদি লাগান
ঈদ উপলক্ষে বিভিন্ন পারলারেও থাকে মেহেদি দেওয়ার বিশেষ আয়োজন
পারলারভেদে নকশার ধরন অনুযায়ী খরচ পড়বে ৩৫০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত
ঈদে মেহেদির নকশা হতে পারে এমন
রং আসতে সময় লাগে ২৪ থেকে ৩৬ ঘণ্টা
কেউ শুধু তালু বা আঙুলে ছোট ছোট নকশা আঁকেন