ছোট চুলে নজর কাড়লেন যে তারকারা

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। অনেক তারকারই হেয়ার কাট নজর কেড়েছিল সেদিন।

ছোট চুলে পিয়া

সম্প্রতি কাটা পিয়ার ছোট চুল বেশি নজর কাড়ছিল
ছবি: প্রথম আলো

সারারা ও হাতাকাটা ব্লাউজ পরে এসেছিলেন অভিনেত্রী ও মডেল জান্নাতুল পিয়া। সঙ্গে ছিল ওড়না। সিকোয়েন্স ও পাথরের কাজ করা সাদা ও নীল রঙের পোশাকটি সভ্যতা বাই রিফাতের। নিজের পারলার ল্যাভিশ থেকেই সেজেছেন পিয়া। গয়নাগুলো এশিয়া জুয়েলার্সের। তবে সম্প্রতি কাটা পিয়ার ছোট চুল বেশি নজর কাড়ছিল।

নিজের নতুন হেয়ারকাটকে ‘মাম্মি হেয়ারকাট’ বলে মজা করলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী জিনাত শানু স্বাগতা

মেরিল–প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানে নিজের নতুন হেয়ারকাটকে ‘মাম্মি হেয়ারকাট’ বলে মজা করলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তিনি জানালেন, মেয়ের দেখাশোনার সুবিধার্থে চুল ছোট করেছেন স্বাগতা। অনুষ্ঠানে জামদানি শাড়ি পরেছিলেন স্বাগতা। সঙ্গে পরেছিলেন গ্র্যান্ডিওস জুয়েলারি আম্পায়ার থেকে সংগ্রহ করা মানানসই রুপার গয়না।

অভিনেত্রী নাদিয়া আহমেদের কাঁধ অবধি চুল তাকে লুকে এনেছে নতুনত্ব।

গাঢ় সবুজ রঙের শাড়ি পরেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। শাড়ির সঙ্গে মিলিয়ে কানে ও গলায় জড়োয়া সোনার গয়না ছিল। তবে সব ছাপিয়ে তার কাঁধ অবধি চুল তাকে লুকে এনেছে নতুনত্ব।