জয়া আহসান যখন ‘নকশা’র প্রচ্ছদে

২০১৩ সালের ৩রা এপ্রিল নকশার প্রচ্ছদে মডেল হয়ে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। সেই সময় ছবিগুলো ব্যাপক প্রশংসিত হয়। নকশায় ছাপা হওয়া সেই ছবিগুলো চলুন দেখে নিই আরেকবার...

অভিনেত্রী জয়া আহসান পছন্দ করেন দেশি পোশাক। তবে কাটছাঁট আর উপস্থাপনায় চান আন্তর্জাতিক সমসাময়িক ধারা।
ছবি : কবির হোসেন
নীলরঙা ধুঁতি সালোয়ার, সঙ্গে টপ, ওপরে মসলিনের জ্যাকেট, আর হাত ভর্তি কাচের চুড়িতে ভিন্নসাজে জয়া
সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী।
শাড়ি জয়া আহসানের খুবই পছন্দের।
জয়া আহসানের মুখে আঁকা ছবিতে জবা ফুলের নকশা
সুতি, চেক আর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তাঁতশিল্পীদের হাতে বোনা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।