ইনস্টাগ্রামে উঁকি দিয়ে

সনু কক্করের লেহেঙ্গার দাম কত, জানেন?

বলিউডে যে ফ্যাশন ডিজাইনারদের নাম বারবার উচ্চারিত হয়, তাঁদেরই একজন অমিত আগরওয়াল। সম্প্রতি এই ডিজাইনারের নকশা করা একটি কমলারঙা স্কার্টে দেখা দিয়েছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সম্প্রতি বেশ কয়েকটি শাড়িতে দেখা দিয়েছেন ভারতের বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোনালি নেটের এই শাড়ি পছন্দ করেছে ভক্তরা। সান্ধ্য পার্টির জন্য জমকালো শাড়িটি তুলে নিয়েছিলেন তিনি
অনেকেই মনে করেন, মিমিকে পশ্চিমা পোশাকে মানায় না। মিমিও তাই দেশি পোশাকের দিকেই হাত বাড়ান বেশি। বিশেষ করে শাড়িতে তিনি প্রায়ই দেখা দেন
হাইনেক ব্যাকলেস এই ব্লাউজের ডিজাইনটি দেখে রাখুন
ভারতীয় সংগীত তারকা সনু কক্করের পরনে যে লেহেঙ্গা দেখতে পাচ্ছেন, এটি বিন্দালী বাই জিগার অ্যান্ড নিকিতা থেকে নেওয়া। জাঁকালো এই লেহেঙ্গার দাম ৩ হাজার ১৪০ ডলার বা ৩ লাখ ২০ হাজার টাকা
গোলাপি মিনিড্রেস আর নিয়নরঙা হাইহিলে বলিউড তারকা অনন্যা পান্ডে
বলিউডের আরেক চিরসবুজ তারকা কারিশমা কাপুর। সাদা বাথ রোবেরও গর্জিয়াস তিনি
বলিউড তারকা বাণী কাপুর দেখা দিয়েছেন বডি হাগিং রয়্যাল ব্লু ড্রেসে
এই টিউলিপবাগানে যেতে যান?
বলিউড তারকা জারিন খান দেখা দিয়েছেন চুমকি আর পালকে তৈরি বডি হাগিং মারমেইড গাউনে
শাপলা আর পদ্মপুকুরের মাঝখানে এক আলিশান রেস্টহাউস
বাংলাদেশি মডেল জেসিয়া ইসলাম দেখা দিয়েছেন প্রিয়ালির শাড়িতে, গয়না নেওয়া হয়েছে আমিসে থেকে