ছবিতে ছবিতে দেখুন বর্ণমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম আলোর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে হয়ে গেল বর্ণমেলা। মেলায় কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে। সাদা–কালো পোশাক পরে মা-বাবার সঙ্গে এসেছিল শিশুরা। এসেছিলেন সমাজের বিভিন্ন স্তরের নানা বয়সী মানুষ। সারা দিনের বিভিন্ন সময়ে মেলার বেশ কিছু মুহূর্ত ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন

অভিনেতা আফজাল হোসেনের কাছ থেকে হাতেখড়ি নিয়েছে অনেক শিশু।
ছবি: সাবিনা ইয়াসমিন
মুঠোফোনে ছেলের ছবি তুলে দিচ্ছেন এক মা
নাগরদোলাসহ বেশ কয়েকটি রাইডে লাইন পড়ে গিয়েছিল
বায়োস্কোপে শিশুদের কৌতূহলী চোখ
সাদা বোর্ডে রঙিন হাতের ছাপ দিতে উঠতে হলো বাবার কাঁধে
শিশুদের জন্য ছিল নানা রকম বিনোদন
মেলায় এসে নিজ হাতে সরার নকশা করেছে তারা
বর্ণমেলায় বর্ণিল সাজে একঝাঁক তরুণ
চলছে পারিবারিক ফটোসেশন
আগামীর বর্ণকারিগর
বাবল উড়িয়ে সারা মাঠ দৌড়ে বেড়ায় তারা
মায়ের সঙ্গে মিলিয়ে একুশের পোশাক পরে এসেছিল দুই সন্তান