রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক
আমার ভেতরে চৌর্যবৃত্তির প্রবণতা রয়েছে। ভদ্র পরিবারের সন্তান, তবে মাঝেমধ্যে সুযোগ পেলে এই প্রবৃত্তিটা জেগে ওঠে। দমন করতে পারি না। পরে লজ্জা লাগে। এটা থেকে আমি মুক্তি চাই। কী করতে পারি?—নাম প্রকাশে অনিচ্ছুক
এটা অনেক কারণে হতে পারে। যেমন ইমপালস কন্ট্রোল ডিসঅর্ডার, ওসিডি বা ক্লেপ্টোম্যানিয়া। এ রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি। একটু দীর্ঘ সময়ের জন্য ওষুধ সেবন আর সাইকোথেরাপি নেওয়া দরকার। আপনি নিকটস্থ মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে বা ঢাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে যোগাযোগ করুন।
পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: proshastho@prothomalo.com
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫