বর্ষায় সাপে কাটলে কী করবেন, কী করবেন না

বর্ষাকালে চারপাশ পানিতে ডুবে যাওয়ায় সাপ তাদের গর্ত বা আশ্রয়স্থল ছেড়ে উঁচু স্থানে কিংবা বসতবাড়িতে চলে আসে। ফলে বর্ষায় সাপে কাটার ঘটনা ঘটে বেশি। এ ধরনের জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন বাঁচাতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা জানা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ অনেক সময় বড় ধরনের বিপদ বা মৃত্যুঝুঁকি থেকে রক্ষা করে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকার স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোলজি বিভাগের ক্লিনিক্যাল স্টাফ ডা. হিমেল বিশ্বাস

বর্ষাকালে চারপাশ পানিতে ডুবে যাওয়ায় সাপ তাদের গর্ত বা আশ্রয়স্থল ছেড়ে উঁচু স্থানে কিংবা বসতবাড়িতে চলে আসে। ফলে বর্ষায় সাপে কাটার ঘটনা ঘটে বেশি
ছবি: এআই/প্রথম আলো
রোগীকে সম্পূর্ণ শান্ত রাখুন। কারণ, ভয় পেলে হৃৎস্পন্দন বেড়ে যায় আর স্পন্দন বাড়লে রক্তে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে
আক্রান্ত হাত বা পা নড়াচড়া করতে দেবেন না, স্থির রাখুন। ক্ষতস্থানটি হৃৎপিণ্ডের নিচের অবস্থানে রাখার চেষ্টা করুন। উঁচু করবেন না
সাপে কাটা স্থানে কোনো ধরনের কাটাছেঁড়া করবেন না। শক্ত করে বাঁধবেন না। চুষে বা অন্য উপায়ে রক্ত বের করার চেষ্টা করবেন না
সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে বা যেখানে অ্যান্টি-ভেনম আছে, সেখানে নিয়ে যান
অ্যান্টিভেনাম দিতে দেরি করা যাবে না। সঠিক সময়ে অ্যান্টিভেনাম দেওয়া হলে বেঁচে যায় প্রাণ
অনেক সাপের বিষ স্নায়ুতন্ত্রকে অবশ করে, তাই রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কি না, সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন