পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের ডার্মাটোলজিস্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. এমডি কামরুল হাসান চৌধুরী

প্রশ্ন: আমার বয়স ১৭ বছর। এক–দেড় বছর হলো আমার মুখে গোটা গোটা কিছু ওঠে, তারপরে সেটা কালো দাগ হয়ে যায়। এই দাগ অনেক দিন পর্যন্ত থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: মনে হচ্ছে আপনার ব্রণ আছে, আর সেখান থেকে ত্বকে দাগ হয়ে গেছে। ব্রণ হলে অবশ্যই ব্রণের সঠিক চিকিৎসা করতে হবে। কোনো অবস্থাতেই ব্রণকে নখ দিয়ে খোঁটা যাবে না। আপনাকে অবশ্যই একজন ত্বকের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যিনি আপনাকে ব্রণের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক মলমের সাজেশন দেবেন। সেই সঙ্গে দাগের জন্য বিশেষ ধরনের মলম ব্যবহারের পরামর্শ দেবেন।