স্বাস্থ্যকরভাবে তেল ব্যবহার করতে এই ৯টি কাজ করুন

অধিকাংশ রান্নারই অপরিহার্য এক উপাদান তেল। এই তেলের ব্যবহার নিয়ে আমাদের আছে নানা রকম ভ্রান্ত ধারণা। অনেকেই মনে করেন, ভালো তেল ব্যবহার করলেই সব ঠিক। আবার কারও ধারণা, তেল একেবারে বাদ দেওয়াই ভালো। কিন্তু বাস্তবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তেলের গুণগত মান ও পরিমাণ—দুটোই গুরুত্বপূর্ণ

দৈনিক জনপ্রতি পরিমিত তেল (৩০ মিলিলিটার) ব্যবহারের অভ্যাস করুন
তেল
ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন রকমের তেল ব্যবহার করুন
শর্ষে ও রাইস ব্র্যান তেলের প্রাধান্য রাখুন
সাশ্রয়ী মিশ্রণ ব্যবহার করুন
ব্যবহৃত তেল আবার ব্যবহার করলে এর অন্তর্গত গঠন বদলে যায়। তাই পুনর্ব্যবহার নিয়ন্ত্রণ করুন
শূন্য তেলে নয়, ন্যূনতম তেলে রান্নার অভ্যাস গড়ুন
রিফাইন্ড তেল কেনার সময় ব্র্যান্ড, বিএসটিআই মার্কা ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে কিনুন
লেবেল পড়ুন: ‘হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল’ (ট্রান্সফ্যাট) এড়িয়ে চলুন
অনেকক্ষণ ধরে ফুটন্ত তেলে উচ্চ তাপমাত্রায় ভাজাভুজি এড়িয়ে চলুন