রাজশাহী মেডিকেল কলেজে হামে আক্রান্ত শিশুর ভিড় দেখা গেছে
রাজশাহী মেডিকেল কলেজে হামে আক্রান্ত শিশুর ভিড় দেখা গেছে

হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। হাম বাড়ার প্রধান কারণ হলো টিকাদান কর্মসূচিতে ঘাটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়নি। এ ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত ঘটে।