
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সাহিত্যিকেরা লেখেন ‘শীতের আমেজ’। কিন্তু দেশের বেশির ভাগ মানুষের কাছে শীত যে আমেজ বলে কিছু নয়, তা ভুক্তভোগীরাই জানেন। এই শীতের ছোবলে কাহিল জনমানুষের কথা তাই সবার আগে মনে পড়ে। মহান মেষ ভেবে দেখুন তো, শীতে মানুষের পাশে এসে দাঁড়ানোর কোনো উপায় আপনার হাতে আছে কি না।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
প্রকৃতিকে প্রভাবিত করার ক্ষমতা মানুষের হাতে কতখানি আছে তা একটা ভেবে দেখার বিষয়। প্রকৃতির ওপর নানাভাবে আঘাত হেনে তাকে আমরা বিরূপ করে তুলেছি: অতিরিক্ত গাছ কাটা, বন উজাড় করা, বনায়নে বাধা সৃষ্টি করা ইত্যাদি। আসুন প্রথমে এ ব্যাপারে আমরা নিজেরা সজাগ হই এবং পরে অন্যকেও সজাগ করি।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ভালোবাসা, সুখ ও শান্তি সব সময় একটা নির্দিষ্ট ছকে আসে না। অনেক সময় তাই ওগুলো খুঁজে নিতে হয়। যা আপনা থেকে আসে...আর যা অন্বেষণ করে পাওয়া যায় তা হয়তো বা এক নয়। কষ্টে পাওয়া জিনিসের মূল্য আলাদা। প্রিয় মিথুন, আসুন চেষ্টার দ্বারা জীবনকে সুন্দর করে তুলি।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট জনদরদি। তবে সাধারণত তিনি লোক দেখিয়ে মানুষের উপকার করতে জানেন না। দুঃখীর দিকে নীরবে হাত বাড়িয়ে দেন। এ সপ্তাহে এভাবেই তিনি অনেকের বন্ধু হয়ে উঠবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহের হৃদয়ে উষ্ণতার শেষ নেই। তিনি আত্মকেন্দ্রিক হলেও স্বার্থপর মোটেও নন। বর্তমান সময়ে অন্যের ব্যথা তাকে বিশেষভাবে বিচলিত করবে। অন্যকে তিনি বাস্তব উপায়ে সাহায্য করবেন। এভাবেই হয়ে উঠবেন তিনি সবার প্রিয়।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহের বেশির ভাগটাই কন্যার জন্য শুভ। খানিকটা যদি তিনি ব্যর্থ হন, তাহলে হতাশ হওয়ার কিছু নেই।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে তুলার ব্যর্থতা ও সাফল্য হচ্ছে ৫০: ৫০। কাজেই আপনার উচিত হবে নিজের সাফল্যের দিকগুলো নিয়ে অধিকতর ব্যস্ত থাকা।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বিপরীত স্রোতে সাঁতার কেটে সাফল্য অর্জন করা বৃশ্চিকের বৈশিষ্ট্য। বৃশিক, আপনার সংগ্রাম যত কঠিন হয়, বিজয়ও হবে তেমনই বিশাল। এ কথা নিশ্চিত বলে মানবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
নিজেকে অন্যের কাছে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করুন। প্রাণপণে যুদ্ধ করুন, বিজয়কে ছিনিয়ে আনুন। মনে রাখবেন, আপনার জয় শুধু আপনারই একার নয়।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে মকরের নেতৃত্বগুণ প্রবল হয়ে উঠবে। মকর, আপনার নেতৃত্বে উজ্জ্বল হয়ে উঠুক চারদিক, ভরে উঠুক আপনার নিজের এবং অন্যের জীবন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মহান কুম্ভ জাতক-জাতিকা অপরের কষ্টে জর্জরিত হয়ে থাকেন। যথাসময়ে অন্যের পাশে দাঁড়িয়ে কুম্ভ নিজের জীবনকে সার্থক করে তোলেন। চলতি সপ্তাহে এর বহু প্রমাণ পাওয়া যাবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
রাশিচক্র মীন রাশির ওপর রহস্যময়তা আরোপ করেছে। চলতি সপ্তাহে মীনের স্বভাবজাত রহস্যময়তা অন্যের কাছে তাকে আরও বেশি আকর্ষক করে তুলবে। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী