আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (৩০ সেপ্টেম্বর ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমের সাম্পান আপনার হৃদয়নদীর তীরে ভিড়তে চলেছে! সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মিথুন (২২ মে—২১ জুন)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের দৌড়ে আপনাকে হারায়, এমন সাধ্য কার! সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যান। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের রঙিন প্রজাপতি উড়তে উড়তে কিন্তু আপনার দিকেই আসছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ হাসি কিন্তু আপনিই হাসবেন! সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনার হৃদয়কে উড়িয়ে নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের রঙিন প্রজাপতি ডানা মেলে আপনারই দিকে উড়ে আসছে—কী, দেখতে পাচ্ছেন তো? দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে চমকপ্রদ কোনো ঘটনা আপনাকে অনুপ্রাণিত করবে। তীর্থভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের দৌড়ে পেছনে পড়া আপনি আজ অন্যদের টেক্কা দিতে সক্ষম হবেন। পাওনা আদায় হবে।