আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (১৯ আগস্ট ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আজ আপস করতে হতে পারে। বেকারদের কারও কারও বিদেশে পাড়ি জমানোর প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পাওনা আদায়েও অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

মিথুন (২২ মে—২১ জুন)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি চমকপ্রদ সুখবর বয়ে আনতে চলেছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির বিষয় শিগগিরই ইতিবাচক ঘটনা ঘটতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।