আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (১২ আগস্ট ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।

মিথুন (২২ মে—২১ জুন)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ পুরস্কৃত হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

চাকরিপ্রত্যাশীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ে অগ্রগতি হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা–মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা–মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধান আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।