আপনার রাশিফল
আপনার রাশিফল

আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (২২ সেপ্টেম্বর ২০২৩)

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেম নিয়ে বেশি ভাবতে হবে না। চমকপ্রদ কোনো ঘটনা আজ আপনার প্রেমিক মনকে রাঙিয়ে তুলতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের উত্তাল ঢেউ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে ভাসিয়ে নিয়ে যেতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের দৌড়ে পিছিয়ে পড়া আপনি আজ সবাইকে টপকে যেতে পারেন। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আজ লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের দমকা বাতাসে উড়ে যাচ্ছে অনেকেই; আপনিও উড়ে যান না! ক্ষতি কী?

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, চমকজাগানিয়া কোনো ঘটনা আজই ঘটতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও হতাশ হবেন না, আজই হয়তো আশাজাগানিয়া কোনো ঘটনা ঘটতে চলেছে!