
‘ঘরের ভেতর তো একদম সবুজ বানিয়ে ফেলেছ!’—এমন এক মন্তব্য থেকেই মাথায় এল শিরোনামটা। ঘরের মধ্যে থাকা মানুষের মন যদি অরণ্যমুখী হয়, তিনি ঘরকে সবুজ করতে চাইতেই পারেন। অন্দরে চলে আসে ছোটখাটো নিজস্ব অরণ্য। তবে যত্ন–আত্তিও জানা থাকা চাই, না হলে তো অরণ্য জঙ্গলে পরিণত হতে সময় লাগবে না।
অন্দরের জন্য নির্দিষ্ট কিছু গাছই বেছে নিতে হয়। ঘরের ভেতরের গাছে (বারান্দা নয়) ২-৩ দিন পর পানি দিতে হয়, তবে এটি নির্ভর করে মাটির আর্দ্রতার ওপর। ৩-৪ দিন পরপর মাটি নিড়িয়ে দিলে গাছের গোড়ায় অক্সিজেন পৌঁছাবে, আপনিও মাটির আর্দ্রতার ধারণা পেয়ে যাবেন। তবে যেদিন মাটি নিড়িয়ে দেবেন, সেদিন পানি দেবেন না। ঘরের গাছগুলো সপ্তাহে এক দিন রোদে রাখতে চেষ্টা করুন। রোদে গাছ নিজের খাবার তৈরি করে। ঘরের কৃত্রিম আলোতে গাছের সেই চাহিদা পূরণ হয় না। ফুলগাছ ঘরে নয়, বারান্দায় রাখুন (যেখানে অন্তত একটা বেলা পর্যাপ্ত রোদ আসে)। অন্দরের জন্য বাহারি পাতার গাছ বেছে নিন (যেমন—এরিকা পাম)। রঙিন পাতাবাহারের পাতার রং অবশ্য রোদ পেলে একধরনের হয়, রোদ না পেলে সাধারণত যেকোনো একটা রং হয়ে যায়। রাজধানীর আসাদ গেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উপসহকারী হর্টিকালচার কর্মকর্তা জান্নাতুল মার্জিয়া জানালেন এমন নানা তথ্য।
জেনে রাখুন
গাছের আরও পুষ্টি
৩-৪ মাস পরপর গাছে সার দেওয়া ভালো। ১ বার রাসায়নিক সার, ১-২ বার শর্ষের খৈল, ১-২ বার গোবর সার কিংবা সবজি ও চা-পাতা পচিয়ে করা সার দিতে পারেন। খৈল বাদে বাকি সার দেওয়ার পরপরই মাটি খুঁচিয়ে দিয়ে হালকাভাবে পানি দিন।
আরও কিছু