দুবাইয়ের এ রিসোর্ট বানাতে খরচ হয়েছে ২ হাজার কোটি টাকার বেশি

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে গিয়ে প্রায়ই সমুদ্রতীরবর্তী র‍্যাফলস দ্য পাম রিসোর্টে ওঠেন তারকারা। ২০২১ সালে উদ্বোধনের পর মাত্র কয়েক মাসেই এটি হয়ে ওঠে তারকাদের পছন্দের জায়গা। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রিসোর্টগুলোর একটি র‍্যাফলস। দেখে নেওয়া যাক এ হোটেলের অন্দর, জেনে নেওয়া যাক এ হোটেলের খুঁটিনাটি—
দুবাইয়ের ওয়াফি সিটির শেখ রশিদ রোডে অবস্থিত এ হোটেল। এখানে চার ধরনের ঘর ভাড়া পাওয়া যায়। মোট রুম আছে ৩৮৯টি। রুমগুলোর আয়তন ৬৫৭ বর্গফুট থেকে ২ হাজার ১৮৫ বর্গফুট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এক রাতের জন্য ‘সিঙ্গেল রুম’ ভাড়া ৪০৫ থেকে ৪৯২ ডলার। অর্থাৎ টাকার অঙ্কে এখানকার সবচেয়ে সস্তা ঘরে থাকতে খরচ হবে প্রায় ৩৫ হাজার টাকা। আর আপনি যদি আরও আয়েশে আরও সুবিধা নিয়ে বড় ঘরে থাকতে যান, সে ক্ষেত্রে আপনার খরচ হবে ৪২ হাজার টাকা
যাঁরা হাঁটতে ভালোবাসন, তাঁদের জন্য এটি খুব ভালো জায়গা। বলা হয়ে থাকে, পদচারীদের জন্য এটা শহরের সেরা জায়গা
হোটেল থেকে দু’পা এগোলেই সাগর
এ হোটেলে ফ্যাশন ফটোশুটও চলে। ছবিতে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ভারতীয় বংশোদ্ভূত দুবাইভিত্তিক মডেল ফারহানা বদি
অনেকে বিয়ের জন্যও ভাড়া করেন এ রিসোর্ট। ছবিতে ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব ক্যারোলিন স্টানবারি ও তাঁর জীবনসঙ্গী উদ্যোক্তা সার্জিও ক্যারালো
ছবিতে তিউনিসিয়ার অভিনেত্রী লাইলা বিন খলিফা। এখানে একটি বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন তিনি
এখানে ‘ভোগ অ্যারাবিয়া’র বিশেষ ফটোশুটও হয়েছে
এ রিসোর্ট বানাতে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার বা ২ হাজার ১৫২ কোটি টাকা
প্রাচীন মিসরীয় স্থাপত্যের আদলে বানানো হোটেলটির স্থপতি ব্রায়ান লুমাস, ইয়োগা সেন্টারের ছবি এটি
চাইলেই সমুদ্রপাড়ে বসে সারতে পারেন সকালের নাশতা বা ডিনার
ছবিতে কানাডিয়ান মডেল উইনি হার্লো
ইনস্টাগ্রামে এ হোটেলের ৮১ হাজার অনুসারী জুটে গেছে