নিয়মিত ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। সেসব ছবির কোনো কোনোটিতে তাঁর বাড়ির অন্দরের ঝলকও দেখতে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, তাঁদের একমাত্র কন্যা মালতী মেরি চোপড়া জোনাস, তাঁদের সন্তানসম তিন কুকুর ডায়ানা চোপড়া জোনাস, গিনো চোপড়া জোনাস ও পান্ডা চোপড়া জোনাস। এর ভেতর মালতী বাদে আর সবারই আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানেও দেখা যায় লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়ির অন্দর আর বাহির।
