বউয়ের সাজে বুবলী

ছবি: কবির হোসেন

শাকিব খান ও শবনম বুবলী গতকাল নিজ নিজ ফেসবুক পেজ থেকে সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে এনেছেন। তাঁদের বিয়ে নিয়ে এখনো কিছু পরিষ্কার করেননি এই জুটি। নিজের বিয়ে নিয়ে এখনো কিছু না জানালেও কনের সাজে মিরপুরের বেনারসির প্রতি যে তাঁর বিশেষ ভালোবাসা আছে, অনেক আগেই সেটা ‘বর্ণিল’ ম্যাগাজিনকে জানিয়েছিলেন বুবলী। ২০১৭ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় ‘প্রথম আলো’র বিশেষ ম্যাগাজিন ‘বর্ণিল বিয়ে’। সেই সংখ্যার প্রচ্ছদে বিয়ের কনে হয়ে সামনে এসেছিলেন এই অভিনেত্রী। এখানে থাকছে সেই সাজের কিছু ছবি।

২০১৭ সালে ‘বর্ণিল বিয়ে’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য বউ সেজেছিলেন বুবলী। পাঁচটি ভিন্ন সাজে সেবার নতুন বউ হয়েছিলেন বুবলী।

কখনো বেনারসি, কখনো জামদানিতে দিনভর চলেছিল বুবলীর ফটোসেশন।

সেই সময়ে বুবলীর কাছে জানতে চাওয়া হয়, ‘এখান থেকে কোন লুকটা নিজের বিয়ের জন্য বেছে নেবেন?’ প্রশ্ন শুনে মুচকি হেসেছিলেন বুবলী।

হাসির পর এটুকুই শুধু বলেছিলেন, নিজের বিয়ের সাজটা কেমন হবে, তা না হয় এখন না–ই বলি। তবে আজ যে কটি সাজে সেজেছি, প্রতিটি লুকই আমার খুব ভালো লেগেছে।

সেই ফটোশুটের সময়ে বুবলী আরও বলেন, ‘মিরপুরের বেনারসির প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। কোনো কনে বেনারসি পরে বউ সাজলে তাঁকে দেখতে খুবই সুন্দর লাগে।’ এ ছাড়া সেই ফটোশুটে বুবলী আরও জানান, ভারী নকশার সোনার গয়নার প্রতি নিজের দুর্বলতা আছে।