শিশুদের সঙ্গে নিয়ে ককশিট, কাগজ ইত্যাদি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন শহীদ মিনারের প্রতিলিপি। সঙ্গে গল্পচ্ছলে জানিয়ে দিলেন ২১ ফেব্রুয়ারির ইতিহাস
নিরস ইতিহাস শিশুরা শুনতে চায় না আর জোর করে শোনালে মনে রাখতে পারে না, ভুলে যায়। তারা পছন্দ করে, এমন পদ্ধতিতেই জানিয়ে দিতে পারেন আজকের দিনটিকে কেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। শিশুদের সঙ্গে নিয়ে ককশিট, কাগজ ইত্যাদি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন শহীদ মিনারের প্রতিলিপি। সঙ্গে গল্পচ্ছলে জানিয়ে দিলেন ২১ ফেব্রুয়ারির ইতিহাস। এতে সে কিছুটা হলেও বিষয়টিকে অনুধাবন করতে পারবে। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি ‘নকশা’য় প্রকাশিত ‘নিজে বানাই শহীদ মিনার’ শিরোনামের প্রতিবেদনটি আজকে আবার তুলে ধরা হলো। ধাপে ধাপে ককশিটের শহীদ মিনার তৈরির নিয়ম দেখিয়েছিলেন জলপুতুল পাপেট স্টুডিওর শিল্পীরা।
শোলা, কাঠি (শাশলিকের কাঠি হলে ভালো), আঠা, কাঁচি, তুলি, লাল রং
১. সাদা রঙের শোলায় স্কেল দিয়ে মেপে পেনসিলে দাগ কেটে নিতে হবে।
২. কেটে রাখা শোলা আঠা দিয়ে জোড়া লাগান।
৩. এমন চারকোনা ফ্রেম তৈরি করে নিন।
৪. চারকোনা করে কাটা শোলার মধ্যে কাঠি দিয়ে জানালার মতো বানাতে হবে।
৫. আলাদাভাবে কেটে রাখা বৃত্তটিতে লাল রং লাগিয়ে নিন।
৬. চিত্রের মতো করে ফ্রেম দুটি এবার জোড়া লাগান। আলাদা আলাদা তৈরি করা অংশগুলো বড় আকারের একটি চারকোনা শোলার ওপর আটকে দিলেই তৈরি হয়ে যাবে শহীদ মিনার।