খাবার

ইফতার আয়োজন

প্যান প্যাসিফিক সোনারগাঁও
প্যান প্যাসিফিক সোনারগাঁও

প্যান প্যাসিফিক সোনারগাঁও
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রোজা উপলক্ষে থাকছে ইফতারের আয়োজন। হোটেলটির ক্যাফে বাজার রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের কাবাব, মিষ্টি-জাতীয় খাবার, বিরিয়ানি, হালিম, জিলাপি ইত্যাদি পাওয়া যাবে।

ফোন: ৫৫ ০২ ৮০০৮।

ফোর পয়েন্টস বাই শেরাটন

ফোর পয়েন্ট বাই শেরাটন

ইফতার ও সাহ্‌রিতে নানা স্বাদের খাবারের আয়োজন করেছে ফোর পয়েন্টস বাই শেরাটন। ইফতার ও রাতের খাবার বুফে খাওয়া যাবে এখানে। থাকছে আরবীয় খাবার, কাবাবসহ নানা পদ। হোটেলের দ্য ইটরি রেস্তোরাঁয় দুই ধরনের ইফতারির প্যাকেজ পাওয়া যাবে। হোটেলের বলরুমে ইফতার পার্টির জন্য বুকিং নেওয়া যাবে। ফোন: ০১৯৬৬৬৬২১৫২

 দাওয়াত ই দরবার

দাওয়াত ই দরবারে ইফতারি হিসেবে নানা ধরনের মোগল খাবারের আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুরের বাবর রোডের এই রেস্তোরাঁয় পাওয়া যাবে শাহি হালিম, ঘিয়ে ভাজা জিলাপি, নার্গিস কাবাব, পেস্তা বাদামের শরবতসহ নানা পদ।