আজকে বড়দিন। বাড়িতেই বানাতে পারেন মিনস পাই। রেসিপি দিয়েছেন কালিনারি আর্টিস্ট মো. মন্জুর রশিদ
উপকরণ
মাখন ১৭৫০ গ্রাম, চিনি ৭৫০ গ্রাম, ডিম ৫টা, ময়দা ২২৫০ গ্রাম, লবণ আধা চা-চামচ, মেশানো ড্রাই ফ্রুটস পরিমাণমতো, জায়ফল পাউডার পরিমাণমতো, স্ট্রবেরি জ্যাম পরিমাণমতো।
প্রণালি
প্রথমে মাখন ও চিনি মেশিনে লাগানো পেডাল দিয়ে মেশাতে হবে। এবার ধীরে ধীরে ডিম দিয়ে দিন। সবশেষে ময়দা ঢেলে লবণসহ মেশাতে হবে। এবার ফ্রিজে রাখুন কিছুক্ষণ। অতঃপর টার্টের শেষে রোল করে দিতে হবে। এবার মিক্সড ফ্রুট, স্ট্রবেরি জাম, কিশমিশ, দারুচিনি পাউডার, জায়ফল পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি টার্ট শেলে দিয়ে ওপরে সুইট ডো দিয়ে ঢেকে দিতে হবে। এবার কাঁটাচামচ দিয়ে টার্টের ওপরে ছিদ্র করে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০-৩৫ মিনি বেক করতে হবে। বেক হয়ে গেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।