ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

দই-শসার সালাদ

দই ও শসা দুটোই শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর এই দুটোর নাম শুনেই গরমে যেন মনে প্রশান্তি চলে আসে। স্বাস্থ্যসচেতন প্রত্যেকের পছন্দের তালিকার শীর্ষেও এগুলোর অবস্থান। এই দুয়ের মিশেলে খুবই মাজাদার আর স্বাস্থ্যকর সালাদ বানানো সম্ভব। সেটাই শেয়ার করেছেন ফ্লোরা আফরোজ ঝিলমিল

উপকরণ

ছবি: আশরাফুল আলম

শসাকুচি দেড় কাপ, টকদই এক কাপ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচগুঁড়া সামান্য, রসুনবাটা সামান্য, কিছু পুদিনাপাতাকুচি, আর এক থেকে দেড় চামচ চিনি।

প্রণালি

ছবি: আশরাফুল আলম

শসাকুচি বাদে সবকিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। তারপর শসাকুচি ভালোভাবে মিশিয়ে নিলেই এই গরমে আরামের সালাদ তৈরি। শুধু পরিবেশনের অপেক্ষা।