আয়োজন

ভর্তা নিয়ে প্রতিযোগিতা

তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে এসিআই পিওর শর্ষের তেল ও আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা। সারা দেশ থেকে আগ্রহী ব্যক্তিরা অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।

শর্ষের তেল মাখানো ভর্তার রেসিপি পাঠাতে হবে
ছবি: সংগৃহীত

দেশি মাছ, মাংস, আলু, শিম, বেগুন, টমেটো, শুঁটকি, ডাল, ডিম প্রভৃতি উপকরণে শর্ষের তেল মাখিয়ে ভর্তা বানানোর রেসিপি পাঠাতে হবে।

সর্বোচ্চ তিনটি ভর্তার রেসিপি পাঠাতে হবে

প্রতিযোগীদের সর্বোচ্চ তিনটি ভর্তার রেসিপি ২১ জানুয়ারির মধ্যে ডাকযোগে অথবা মেইলের মাধ্যমে পাঠাতে হবে

ঠিকানা: আনন্দ আলো, ৪০ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, চ্যানেল আই ভবন, তেজগাঁও, ঢাকা অথবা newsanandaalo@gmail.com।