
গরম পড়ে গেছে। একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতেই বানাতে পারেন এমন কিছু পানীয়। রেসিপি দিয়েছেন শাহানাজ বেগম
উপকরণ
দুধ: ১ কাপ
কাঠবাদাম: ৬-৮টি
কাজুবাদাম: ৪-৫টি
পেস্তা: ৪-৫টি
জাফরান: ৩-৪টি
মধু/চিনি: স্বাদমতো
এলাচিগুঁড়া: এক চিমটি।
প্রণালি: গরম পানিতে সব বাদাম ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিন। বাদামগুলো অল্প দুধ দিয়ে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানান। এক কাপ দুধ ফুটিয়ে নিন, তারপর আঁচ কমান। বাদামের পেস্ট দুধে দিয়ে ভালোভাবে নেড়ে ২-৩ মিনিট জ্বাল দিন। একটু গরম দুধে জাফরান ভিজিয়ে রেখে দুধে মিশিয়ে দিন। এলাচিগুঁড়া ও মধু/চিনি দিয়ে নামিয়ে নিন।