মুরগি মাংসের সাদা ভুনা
মুরগি মাংসের সাদা ভুনা

মুরগি মাংসের সাদা ভুনার রেসিপি

রেসিপি দিয়েছেন তানিয়া শারমিন

মুরগি মাংসের সাদা ভুনা

উপকরণ

  • মুরগির মাংস ১ কেজি

  • আদা ২ ইঞ্চি ১ টুকরা

  • রসুন ১টা আস্ত

  • পেঁয়াজ ৫–৬টা

  • কাঁচা মরিচ ৪–৫টা

  • তরল দুধ ১ লিটার

  • ধনে গুঁড়া ১ চা-চামচ

  • জিরা গুঁড়া ১ চা-চামচ

  • লবণ পরিমাণমতো

  • আস্ত গরমমসলা (তেজপাতা, সাদা গোলমরিচ, এলাচি, দারুচিনি) প্রতিটা ৩–৪টি করে

  • লবণ স্বাদমতো

  • রান্নার তেল আধা কাপ

  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি

  • মুরগির মাংস কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • আস্ত পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা মরিচ একত্রে আধা বাটা করে নিন।

  • এবার মাংসের সঙ্গে আধা বাটা উপকরণ, দুধ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আস্ত গরমমসলা দিয়ে মেরিনেট করুন ২ ঘণ্টা।

  • চুলায় পাতিল বসিয়ে তেল দিন। তাতে মেখে রাখা মুরগি দিয়ে উচ্চ তাপে ৫ মিনিট রান্না করুন।

  • এবার সিদ্ধ না হওয়া পর্যন্ত মধ্যম আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দিন।

  • ৩০ মিনিট পর মাখা মাখা হলে গরমমসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন।