উপকরণ
শসাকুচি ১৫০ গ্রাম, বিচি ছাড়ানো টমেটো ১৫০ গ্রাম, ক্যাপসিকামকুচি ১০০ গ্রাম, পেঁয়াজকুচি ৫০ গ্রাম, চিজ ৫০ গ্রাম, ওরিগানো ৫ গ্রাম, জলপাই তেল ৫০ গ্রাম, লেবুর রস স্বাদমতো, লবণ স্বাদমতো ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে এক এক করে সব উপকরণ মিশিয়ে পরিবেশন করুন গ্রিক সালাদ।