বার্গার খাওয়ার আনন্দ নষ্ট করে দেয় সাধারণত সস গড়িয়ে পড়া, চিজ বেরিয়ে আসা বা পুরো বার্গার ভেঙে যাওয়া
বার্গার খাওয়ার আনন্দ নষ্ট করে দেয় সাধারণত সস গড়িয়ে পড়া, চিজ বেরিয়ে আসা বা পুরো বার্গার ভেঙে যাওয়া

বার্গার খাওয়ারও নাকি সঠিক নিয়ম আছে! বেশির ভাগ মানুষ যেভাবে খায়, সেটা নয়

সালো প্যাটি, গলে যাওয়া চিজ, টাটকা লেটুস, টমেটো আর পছন্দের সস—একটি ভালো বার্গারের কথা ভাবলেই জিবে পানি চলে আসে। কিন্তু প্রথম কামড় দেওয়ার পরই যদি চিজ একদিকে, টমেটো আরেক দিকে, আর সস হাত বেয়ে নিচে পড়তে শুরু করে, তাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। মজার ব্যাপার হলো, বার্গারপ্রেমীদের মতে, বার্গার খাওয়ার একটি সহজ কৌশল আছে, যা অনেকেই জানেন না।

পুরো মোড়ক খুলে ফেলবেন না

অনেকেই বার্গার হাতে পেয়েই কাগজ বা র‍্যাপার পুরো খুলে ফেলেন। কিন্তু অভিজ্ঞ বার্গারপ্রেমীদের পরামর্শ হলো, বার্গার অর্ধেকটা মোড়কের ভেতর রেখে খাওয়াই ভালো।

বিশ্বের অনেক জনপ্রিয় বার্গার চেইন, যেমন ‘শেক শেক’ বা ‘ইন–এন–আউট বার্গার’, বহু বছর ধরেই এভাবে বার্গার পরিবেশন করে আসছে। এর পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ।

কেন অর্ধেক মোড়ক রেখে বার্গার খাওয়া ভালো?

মোড়কের একটি অংশ থাকলে বার্গার শক্তভাবে ধরা যায়, আবার বান বা প্যাটিও চেপে যায় না

বার্গার ধরতে সুবিধা

বার্গার যত বড়, ধরে রাখা তত কঠিন। মোড়কের একটি অংশ থাকলে বার্গার শক্তভাবে ধরা যায়, আবার বান বা প্যাটিও চেপে যায় না।

ভেতরের উপকরণ বেরিয়ে আসে না

বার্গারের সবচেয়ে বড় সমস্যা, কয়েক কামড় দেওয়ার পর ভেতরের উপকরণ পেছন দিক দিয়ে বেরিয়ে আসতে শুরু করে। মোড়ক থাকলে চিজ, লেটুস, টমেটো বা সস তুলনামূলকভাবে জায়গামতো থাকে এবং বার্গারের গঠনও অক্ষুণ্ন থাকে।

হাত কম নোংরা হয়

রসালো প্যাটি ও বিভিন্ন সসের কারণে বার্গার খেতে গিয়ে হাত মাখামাখি হয়ে যাওয়া খুব সাধারণ ঘটনা। মোড়ক থাকলে অতিরিক্ত সস বা রস কাগজেই আটকে যায়। ফলে হাত ও পোশাক পরিষ্কার থাকে।

চলতে ফিরতেও খাওয়া সহজ

অফিসে যাওয়ার পথে, ভ্রমণে বা গাড়িতে বসে বার্গার খাওয়ার সময় এই পদ্ধতি বিশেষ সুবিধাজনক। মোড়ক বার্গারটিকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে।

বাড়িতে বার্গার বানালেও একই কৌশল

রেস্তোরাঁর মতো ঘরেও বার্গার কাগজে মুড়ে পরিবেশন করা যায়

রেস্তোরাঁর মতো ঘরেও বার্গার কাগজে মুড়ে পরিবেশন করা যায়।

এর জন্য ব্যবহার করতে পারেন—

  • পার্চমেন্ট পেপার

  • ওয়াক্স পেপার

  • ফুড-গ্রেড র‍্যাপিং পেপার

বার্গারটি কাগজের মাঝখানে রেখে দুই পাশ ভাঁজ করে নিচের অংশ গুটিয়ে নিলেই একটি সহজ ‘হাফ-র‍্যাপ’ তৈরি হয়ে যাবে।

অতিথি এলে কাগজে মোড়ানো বার্গার ও ফ্রেঞ্চ ফ্রাই ছোট ঝুড়ি বা ট্রের মধ্যে পরিবেশন করতে পারেন। এতে দেখতে যেমন আকর্ষণীয় লাগে, তেমনি পরিষ্কার করাও সহজ হয়।

শেষ কথা

পরেরবার বার্গার হাতে নেওয়ার আগে কাগজটা পুরোপুরি খুলে ফেলার বদলে একটু রেখে দিন

বার্গার খাওয়ার আনন্দ নষ্ট করে দেয় সাধারণত সস গড়িয়ে পড়া, চিজ বেরিয়ে আসা বা পুরো বার্গার ভেঙে যাওয়া। বার্গার অর্ধেক মোড়কের মধ্যে রেখে খাওয়ার মতো খুব সাধারণ অভ্যাসটি এই সমস্যাগুলো অনেকটাই কমিয়ে দিতে পারে।

তাই পরেরবার বার্গার হাতে নেওয়ার আগে কাগজটা পুরোপুরি খুলে ফেলার বদলে একটু রেখে দিন। হয়তো দেখবেন, শেষ কামড় পর্যন্ত বার্গারটি ঠিক প্রথম কামড়ের মতোই গোছানো আছে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট