আম–নারকেলের ললি
আম–নারকেলের ললি

আম–নারকেলের ললির রেসিপি

আম ও নারকেল দিয়ে বানানো যায় মজাদার স্বাদের আইসক্রিম। রেসিপি দিয়েছেন দিল আফরোজ

আমের স্তর করার জন্য উপকরণ

  • পাকা আমের পিউরি ১ কাপ

  • তরল দুধ ৩-৪ টেবিল চামচ

  • চিনি ২-৩ টেবিল চামচ

নারকেলের স্তর করার জন্য

  • ক্যানের ঘন নারকেল দুধ ১ কাপ

  • সুগার সিরাপ বা চিনি ৩-৪ টেবিল চামচ

  • ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ

প্রণালি

  • প্রথমে ব্লেন্ডারে আমের পিউরি, দুধ ও চিনি দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।

  • পপসিকল মোল্ডের অর্ধেক পর্যন্ত এই মিশ্রণ ঢেলে ১-২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।

  • এদিকে নারকেলের দুধ, সুগার সিরাপ বা চিনি এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে নিন।

  • আমের স্তর হালকা জমে গেলে তার ওপর নারকেলের মিশ্রণ ঢেলে কাঠি লাগিয়ে দিন। আবার ৭-৮ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন।

  • পরিবেশনের আগে মোল্ডটি ৫-১০ সেকেন্ড পানিতে ডুবিয়ে ললি বের করে পরিবেশন করুন।