গরুর মাংস ২ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ২ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, এলাচি–দারুচিনি–তেজপাতা–লবঙ্গ কয়েকটি করে, লবণ স্বাদমতো, টমেটোকুচি আধা কাপ, তেল আধা কাপের একটু বেশি, গোটা রসুন ৫–৬টি, গরমমসলা গুঁড়া ১ চা–চামচ, কাঁচা মরিচ ৭-৮টি ও জায়ফল–জয়ত্রীর গুঁড়া আধা চা–চামচ।
তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিন। এবার আদাবাটা, রসুনবাটা, টমেটোকুচি, কাঁচা মরিচের ফালি, জিরাগুঁড়া, ধনেগুঁড়া দিয়ে নাড়ুন। মসলা কষানোর সময় প্রয়োজনে অল্প পানি দিন। এবার গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন। ১৫ মিনিট পর আবার মাংস নেড়ে ২–৩ কাপ গরম পানি দিন। ঢেকে রাখুন ১৫ মিনিট। গোটা রসুনের ওপরের দিকের খোসাগুলো ফেলে (ভেতরের খোসা ফেলবেন না) আস্ত রসুন, কয়েকটি কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, জায়ফল–জয়ত্রীগুঁড়া দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে চুলা বন্ধ করে দিন।