রেসিপি

পুদিনার ফুচকায় পাবেন ভিন্ন স্বাদ

পুদিনার টক দিয়ে ফুচকা খেতে পারেন। রেসিপি দিয়েছেন সেলিনা আকতার

পুদিনা ফুচকা

পুদিনার টকের রেসিপি: পানি দেড় কাপ, পুদিনাবাটা ১ টেবিল চামচ, তেঁতুল মণ্ড ১ চা-চামচ, চাটমসলার গুঁড়া আধা চা-চামচ, টালা মরিচগুঁড়া আধা চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ। সব একসঙ্গে ভালো করে গুলে নিন।

আলুর পুরের রেসিপি: একটি বড় আকারের আলু ছোট কিউব করে কেটে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিন। লবণ, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা-চামচ ময়দাতে আলুর টুকরোগুলো মাখিয়ে নিন। ডুবো তেলে ভেজে তুলুন।

সালসার রেসিপি: শসাকুচি, টমেটোকুচি, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনাকুচিতে সামান্য টালা মরিচের গুঁড়া ও চাটমসলা দিয়ে সালসা তৈরি করুন।

প্রণালি: এবার ফুচকার ভেতর ভেজে রাখা আলু ও সালসা পুর ভরে নিন। পুদিনার টক দিয়ে পরিবেশন করুন।