তেতো ডাল
তেতো ডাল

তেতো ডালের রেসিপি

তেতো ডালের রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

উপকরণ

  • মুগ ডাল ১ কাপ (শুকনা খোলায় হালকা ভাজা)

  • হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো

  • উচ্ছে ২-৩টি (পাতলা গোল করে কাটা)

  • পাঁচফোড়ন ১ চা-চামচ

  • আদাবাটা ১ চা-চামচ

  • শর্ষের তেল ১ কাপ।

প্রণালি

  • মুগ ডাল ধুয়ে নিন।

  • পর্যাপ্ত পানি, লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিন।

  • উচ্ছেগুলোয় সামান্য লবণ ও হলুদ মাখিয়ে অন্য একটি কড়াইতে তেল গরম করে মচমচে করে ভেজে তুলে রাখুন।

  • কড়াইয়ের অবশিষ্ট তেলে পাঁচফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদাবাটা দিয়ে হালকা নাড়ুন।

  • সেদ্ধ করে রাখা ডাল এই ফোড়নে ঢেলে দিন।

  • ডাল ফুটে উঠলে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দিন। এবার নামিয়ে পরিবেশন করুন।