তালের প্যানকেক পরিবেশনের আগে খেজুরের গুড়ের সিরাপ ও কোরানো নারকেল দিন
তালের প্যানকেক পরিবেশনের আগে 
খেজুরের গুড়ের সিরাপ ও কোরানো নারকেল দিন

তাল দিয়ে প্যানকেকও বানাতে পারেন, দেখুন রেসিপি

তালের প্যানকেকের রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

উপকরণ

  • পাকা তালের ক্বাথ ১ কাপ

  • ময়দা ১ কাপ

  • চালের গুঁড়া আধা কাপ

  • চিনি ২-৩ টেবিল চামচ

  • লবণ ১ চিমটি

  • বেকিং পাউডার আধা চা–চামচ

  • দুধ আধা কাপ

  • কোরানো নারকেল আধা কাপ

  • এলাচিগুঁড়া আধা চা-চামচ

  • ঘি বা তেল ভাজার জন্য

  • খেজুর গুড় পরিবেশনের জন্য ও কোরানো নারকেল অল্প পরিবেশনের জন্য

প্রণালি

  • প্রথমে তালের ক্বাথ ভালোভাবে ছেঁকে নিন, যাতে আঁশ না থাকে।

  • একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া, চিনি, লবণ ও বেকিং পাউডার মেশান।

  • এতে তালের ক্বাথ ও দুধ অল্প অল্প করে দিয়ে দিন।

  • ঘন কিন্তু ঢালার মতো মিশ্রণ তৈরি করুন।

  • কোরানো নারকেল ও এলাচিগুঁড়া মিশিয়ে মিশ্রণটি ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।

  • ননস্টিক প্যানে সামান্য ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন।

  • এক হাতা মিশ্রণ ঢেলে গোল করে দিন।

  • নিচের দিক সোনালি হয়ে গেলে উল্টে অন্য পাশও ভেজে নিয়ে গরম-গরম পরিবেশন করুন।

  • ওপর থেকে সামান্য খেজুরের গুড়ের সিরাপ ও কোরানো নারকেল দিলে অসাধারণ হবে।