উপকরণ
শোলা কচু: ৫০০ গ্রাম
লবণ: স্বাদমতো
হলুদগুঁড়া: আধা চা-চামচ
তেল: আধা কাপ
ঘি: ১ টেবিল চামচ
তেজপাতা: ২টি
পেঁয়াজবাটা: আধা কাপ
আদাবাটা: ১ চা-চামচ
রসুনবাটা: ১ চা-চামচ
মরিচগুঁড়া: ১ চা-চামচ
ধনেগুঁড়া: ১ চা-চামচ
জিরাগুঁড়া: আধা চা-চামচ
পানি: পরিমাণমতো
দই: ২ টেবিল চামচ
কাজুবাদামবাটা: ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
নারকেলের দুধ: ২ কাপ
চিনি: পরিমাণমতো
কাঁচা মরিচ: ৪-৫টি
গরমমসলাগুঁড়া: এক-তৃতীয়াংশ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
পেঁয়াজ বেরেস্তা: সিকি কাপ।
প্রণালি
কচুর খোসা ছাড়িয়ে নিন। আধা ইঞ্চি পুরু গোল চাক করে কেটে ধুয়ে নিন। লবণ ও সামান্য হলুদ দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এরপর অল্প তেলে হালকা ভেজে নিন। কড়াইয়ে বাকি তেল ও ঘি গরম করে তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজবাটা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত কষিয়ে নিন। আদা ও রসুনবাটা দিন। এরপর হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। দই ও কাজুবাদামবাটা মিশিয়ে দিন। কচু দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার নারকেলের দুধ, লবণ, চিনি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে গরমমসলা, ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।