লাক্সা নুডলস স্যুপ
লাক্সা নুডলস স্যুপ

লাক্সা নুডলস স্যুপের রেসিপি

উপকরণ

  • শুকনা মরিচ: ৭–৮টি

  • ধনেগুঁড়া: ১ চা-চামচ

  • পাপরিকা: আধা চা-চামচ

  • জিরাগুঁড়া: আধা চা-চামচ

  • হলুদগুঁড়া: আধা চা-চামচ

  • পেঁয়াজকুচি: ১ কাপ

  • লেমন গ্রাসের গোড়া (সাদা অংশ) কুচি: ১ কাপ

  • আদাকুচি: আধা কাপ

  • কাজুবাদাম: আধা কাপ

  • রসুনকুচি: ১ চা-চামচ

  • চিংড়ি পেস্ট: ২ টেবিল চামচ

  • বাদামতেল: আধা কাপ

  • মুরগির স্টক: ২ কাপ

  • সেদ্ধ মুরগির টুকরা: ১ কাপ

  • সেদ্ধ নুডলস: ২ কাপ

  • আদা: ১ চা-চামচ

  • রসুন: আধা চা-চামচ

  • লেমন গ্রাস: ১টি

  • টফু পাফ: ২ কাপ

  • নারকেল দুধ: ২ কাপ

  • ফিশ সস: ২ চা-চামচ

  • সয়া সস: ১ চা-চামচ

  • লেবুর রস: ২ চা-চামচ

  • তেল: আধা কাপ

  • ধনেপাতা ও ভাজা তিল: সাজানোর জন্য

প্রণালি

  • ২ কাপ ফুটন্ত পানিতে শুকনো মরিচ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

  • গুঁড়া মসলা প্যানে অল্প আঁচে ভেজে নিন।

  • এবার বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই লাক্সা পেস্ট তৈরি।

  • একটি প্যানে তেল দিয়ে আদা, রসুন ও লেমন গ্রাসের টুকরা দিয়ে নাড়ুন।

  • এবার লাক্সা পেস্ট, মুরগির স্টক, নারকেল দুধ, ফিশ সস, সয়া সস দিয়ে দশ মিনিট ফুটিয়ে টফু পাফ ও লেবুর রস দিয়ে নেড়ে ঢেকে নামিয়ে রাখুন।

  • পরিবেশন বাটিতে সেদ্ধ নুডলস ও মুরগির টুকরো রেখে তার ওপর লাক্সা স্যুপ ঢেলে পছন্দমতো সাজিয়ে লাক্সা পেস্টের সঙ্গে পরিবেশন করুন।