কাঁটা ছাড়ানো সেদ্ধ রুই বা তেলাপিয়া মাছ ১ কাপ, মটরশুঁটি আধা কাপ (সেদ্ধ করে বাটা), ফেটানো ডিম ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, আদাকিমা সিকি চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, ঘি ১ টেবিল চামচ।
তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পছন্দমতো আকারে কাবাব তৈরি করে নিন। ডিপ ফ্রিজে ঘণ্টাখানেক রেখে কিছুটা শক্ত করে নিন। প্যানে তেল গরম করে কাবাবগুলো ভেজে তুলুন।