রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় চালু হলো গ্লোবাল কুইজিন রেস্তোরাঁ ও বার শিয়ের। ‘গুড ফুড, গুড পিপল এবং গুড মিউজিক’ স্লোগান নিয়ে শুরু হলো শিয়ের–এর পথচলা। হোটেলটির ১৮ তলায় বেশ জাঁকজমকপূর্ণভাবে রেস্তোরাঁটির উদ্বোধন হয় ১৪ ডিসেম্বর। জ্যাজের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের সুস্বাদু সব খাবার পরিবেশন করবে এই রেস্তোরাঁ।
চমৎকার সব খাবারের সঙ্গে অতিথিরা লাইভ বিনোদন উপভোগ করতে পারবেন।
বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় উল্লাস’-এর আয়োজন করেছে ঢাকা রিজেন্সি। এর আওতায় ১৬ ও ১৭ ডিসেম্বর সেলিব্রেশন বার-বি-কিউ বুফেতে জনপ্রতি ২ হাজার ৯৯৯ টাকায় থাকছে ডিনারের সুযোগ। এ ছাড়া থাকছে খোলা আকাশের নিচে শীতল হাওয়ায় লাইভ মিউজিক উপভোগের সুযোগ। আরও থাকবে র্যাফেল ড্র, সিনেমার প্রদর্শনীসহ নানা আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।