কাঁচা আমের বোবা ড্রিংকস
কাঁচা আমের বোবা ড্রিংকস

বাড়িতেই বানান কাঁচা আমের বোবা ড্রিংকস, দেখুন রেসিপি

কাঁচা আমের সময় এখন। নানা কিছু বানাতে পারেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • কাঁচা আম: ৩টি

  • চিনি: ৩-৪ টেবিল চামচ

  • সাবুর গুঁড়া: ১ কাপ

  • বিটলবণ: আধা চা–চামচ

  • পুদিনাপাতাকুচি: ১ চা–চামচ

  • বরফকুচি: পছন্দমতো

  • ভ্যানিলা আইসক্রিম: ২ কাপ (বিকল্প পদ্ধতিতে)।

কাঁচা আমের বোবা ড্রিংকস

প্রণালি

সাবু ব্লেন্ডারে গুঁড়া করে নিন। কাঁচা আম টুকরা করে অল্প পানিতে সেদ্ধ করে নিন। সেদ্ধ আম ব্লেন্ড করে নিন। ২ টেবিল চামচ ব্লেন্ড করা আমের মণ্ড, সাবুর গুঁড়া, সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে নিন। রুটির মতো ডো তৈরি করে ছোট ছোট বল তৈরি করুন। বলগুলো ফুটন্ত পানিতে ২-৩ মিনিট সেদ্ধ করে পানি থেকে তুলে নিন। কাঁচা আমের বাকি মণ্ডের সঙ্গে পরিমাণমতো খাওয়ার পানি, চিনি, বিটলবণ ও পুদিনাপাতাকুচি দিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে কাঁচা আমের বল আর বরফকুচি দিন। শরবত দিন। গ্লাসে ঢেলে পরিবেশন করুন। চাইলে বিকল্পভাবে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে আমের মণ্ড মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমের বলের সঙ্গে গ্লাসে ঢেলে পরিবেশন করতে পারেন।