জামের পপসিকল
জামের পপসিকল

আইসক্রিমে জামের স্বাদ, দেখুন রেসিপি

ফল দিয়ে বানানো যায় নানা স্বাদের আইসক্রিম। রেসিপি দিয়েছেন দিল আফরোজ

উপকরণ

  • কালো জাম: ৫০০ গ্রাম

  • টক দই: ১ কাপ

  • চিনি বা মধু ৪-৫: টেবিল চামচ

  • বিটলবণ: ১ চা-চামচ

  • চাট মসলা: ১ চা-চামচ

  • লেবুর রস: ১ টেবিল চামচ

প্রণালি

জাম ধুয়ে বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে নিন। সঙ্গে টক দই, চিনি বা মধু, বিটলবণ, চাট মসলা ও লেবুর রস দিয়ে মসৃণ করে ব্লেন্ড করুন। মিশ্রণটি পপসিকল মোল্ডে ঢেলে কাঠি লাগিয়ে ৭-৮ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে কয়েক সেকেন্ড পানিতে ডুবিয়ে মোল্ড থেকে বের করুন।