রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
ওটস: ১ কাপ
পেঁয়াজ: ১টা
আদাবাটা: আধা চা-চামচ
রসুনবাটা: সিকি চা-চামচ
সেদ্ধ আলু: আধা কাপ
গাজরকুচি: আধা কাপ
ক্যাপসিকাম কুচি: আধা কাপ
ডিম: ১টা
ব্রেডক্রাম্ব: পরিমাণমতো
গোলমরিচের গুঁড়া: পৌনে এক চা-চামচ
কাঁচা মরিচের কুচি: আধা চা-চামচ (স্বাদমতো দেওয়া ভালো)
ধনেপাতাকুচি: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
তেল: ভাজার জন্য প্রয়োজনমতো
অল্প পানিতে (৩–৪ টেবিল চামচ) ওটস ভিজিয়ে রাখতে হবে।
সেদ্ধ আলু চটকে নিতে হবে।
এরপর প্যানে অল্প তেল দিয়ে পেঁয়াজকুচি হালকা করে ভাঁজুন।
তাতে আদা-রসুনবাটা দিয়ে একটু কষিয়ে গাজরকুচি দিয়ে ভেজে নিন চার-পাঁচ মিনিট।
তারপর ক্যাপসিকামকুচি, চটকে রাখা আলু, পানি চিপড়ে নেওয়া ওটস, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি আর স্বাদমতো লবণ দিয়ে ভালোমতো মিশিয়ে চার-পাঁচ মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিন।
ধনেপাতাকুচি আর অল্প করে ফেটানো ডিম দিয়ে ভালো করে মেখে কাটলেটের আকারে তৈরি করে নিন।
ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে লাল করে ভাজুন।
কিচেন টিস্যুর ওপরে তুলে নিয়ে পছন্দসই সস দিয়ে পরিবেশন করুন।