টাটকেশ্বর নাড়ু
টাটকেশ্বর নাড়ু

ক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপি

পূজার বাড়িতে পাতে নাড়ু আর সন্দেশ থাকবেই। নারকেলের নাড়ুর সঙ্গে ক্ষীরের ছোট ছোট বল যোগ করে বানানো হয় টাটকেশ্বর নাড়ু। রেসিপি দেখে নিন ফেসবুক পেজ টুম্পার স্বপ্নরাজ্য–এর সৌজন্যে

উপকরণ

  • কোরানো নারকেল দুই কাপ

  • ময়দা আধা কাপ

  • চিনি এক কাপ

  • দুধের ক্ষীর এক কাপ

  • এলাচিগুঁড়া স্বাদমতো

প্রণালি

নারকেলের নাড়ুর ভেতর ক্ষীরের বল
  • প্রথমে ক্ষীরের বল তৈরি করে নিন।

  • আধা কাপ দুধের ক্ষীরের সঙ্গে অল্প পরিমাণ চিনি ও সামান্য ময়দা ভালোভাবে মেখে নিন। এরপর মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল বল তৈরি করে নিন।

  • কড়াইয়ে তেল গরম করে ক্ষীরের বলগুলো দিয়ে ভেজে নিতে হবে।

  • বাদামি রং হয়ে এলে তেল থেকে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে কোরানো নারকেল, চিনি, বাকি দুধের ক্ষীর এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে।

  • মিশ্রণটি আঠালো হয়ে পাক আসা পর্যন্ত নাড়তে হবে। পাক হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

  • নারকেলের পাক সামান্য ঠান্ডা হলে পাটায় বেটে নিতে হবে।

  • এরপর এতে এলাচিগুঁড়া মিশিয়ে নিন।

  • নারকেলের মিশ্রণ হাতে নিয়ে মাঝখানে ভাজা ক্ষীরের বল দিয়ে গোল আকারের নাড়ু বানিয়ে নিন।