
গরম পড়ে গেছে। একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতেই বানাতে পারেন বেলের শরবত। রেসিপি দিয়েছেন শাহানাজ বেগম
পাকা বেল ১টি
ঠান্ডা পানি ২–৩ কাপ
চিনি বা গুড় ৩–৪ টেবিল চামচ (স্বাদমতো)
লবণ এক চিমটি
বিটলবণ (ঐচ্ছিক) আধা চা-চামচ
লেবুর রস ১–২ চা-চামচ (ঐচ্ছিক)।
বেলটি ভেঙে ভেতরের শাঁস বের করে নিন।
শাঁসের সঙ্গে পানি মেশান। হাত বা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করে ফেলুন।
এতে চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং মন চাইলে লেবুর রস মিশিয়ে দিন।
ভালোভাবে নেড়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।