ঈদের দিন দুপুরে বা রাতের দাওয়াতে জম্পেশ খাবারের ভিড়ে একটু হালকা খাবার খেতে মন চায় অনেকেরই। দেখুন তেমনি একটি রান্না। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
ফিশ ফিলে ৫০০ গ্রাম
লবণ পরিমাণমতো
গোলমরিচ আধা চা-চামচ
লেবুর রস ৩ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
রসুনকুচি ১ টেবিল চামচ
বাসমতী চাল ৪ কাপ
লেবুর খোসাকুচি পরিমাণমতো
ধনেপাতা পরিমাণমতো।
লবণ, গোলমরিচ ও লেবুর রস দিয়ে মাছ ম্যারিনেট করে রাখুন ২০ মিনিট।
বাসমতী চাল রান্না করে রাখুন।
চুলায় প্যান দিয়ে মাখনে রসুনকুচি হালকা ভেজে নিন।
এরপর মাছ ভেজে নিন।
মাছের সঙ্গে এবার ভাত দিয়ে দিন।
হয়ে গেলে পরিবেশনের সময় ওপরে লেবুর খোসাকুচি ও ধনেপাতা দিন।