পাঁচ তারকা হোটেলে পপ-আপ রেস্তোরাঁ

খোলা আকাশের নিচে রেস্তোরাঁ
ছবি: সংগৃহীত

শীত শীত এই আবহাওয়ায় রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে চালু হয়েছে নতুন একটি রেস্তোরাঁ, যার নাম আমেরিকান এক্সপ্রেস প্রেজেন্টস এন্ডলেস ইভিনিংস বাই অলিয়া। এটি একটি পপ–আপ রেস্তোরাঁ ও লাউঞ্জ। অস্থায়ী এই রেস্তোরাঁয় বসে অতিথিরা খেতে পারবেন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত।

আড্ডায় মেতেছেন অতিথিরা

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে রেস্তোরাঁটি। যেখানে বসে অতিথিরা খাচ্ছেন নানা স্বাদের খাবার। আগামী মার্চ পর্যন্ত চালু থাকবে নতুন অভিজ্ঞতার এ রেস্তোরাঁ। ১৮ জানুয়ারি আমন্ত্রিত অতিথিদের নিয়ে রেস্তোরাঁয় আয়োজন করা হয় একটি গালা নাইট। যেখানে বিনোদন জগতের তারকা ছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের অতিথিরা এসেছিলেন।

হোটেলের জেনারেল ম্যানেজার কনস্টান্টিনোস এস গ্যাব্রিয়েল বলেন, ‘রুফটপ এই রেস্তোরাঁয় বসে শহরটাকে নতুনভাবে দেখার পাশাপাশি অতিথিরা খেতে পারবেন বিভিন্ন রকম খাবার, গান শোনা হবে—এক অনন্য অভিজ্ঞতা।’

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস কার্ডধারীরা এই রেস্তোরাঁয় খেতে পারবেন একটি কিনলে একটি ফ্রি অফারে। টেবিল বুক করতে কল করুন ০১৯৯০৯০০৯০০ নম্বরে।