সবজির স্যুপ
সবজির স্যুপ

বয়স ৪০ হলে এই স্যুপ আপনার জন্য বিশেষ উপকারি, দেখুন রেসিপি

রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • গাজর: আধা কাপ

  • পেঁপে: আধা কাপ

  • বরবটি: আধা কাপ

  • চিকেন স্টক: ২ কাপ

  • আদাকুচি: ১ চা-চামচ

  • রসুনের কোয়া: ৪টি

  • বড় পেঁয়াজ: ১টি

  • সয়া সস: ১ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ

  • কাঁচা মরিচ লম্বা ফালি করা: ৪টি

  • লবণ: সামান্য

  • লেবুর রস: ১ টেবিল চামচ

  • ধনেপাতাকুচি: ১ টেবিল চামচ

প্রণালি

গাজর, পেঁপে, বরবটি টুকরা করে নিন। চাইলে পছন্দমতো অন্য সবজিও দিতে পারেন। চিকেন স্টকে আদাকুচি, রসুনের কোয়া অথবা টুকরা, পেঁয়াজের টুকরা এবং সবজির টুকরা দিয়ে চুলায় দিন। ১৫ মিনিট পর সয়া সস, গোলমরিচের গুঁড়া দিন। ৫ মিনিট পর বিচি ছাড়ানো কাঁচা মরিচের ফালি, লবণ, লেবুর রস দিয়ে চুলা বন্ধ করে দিয়ে ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।