কলাপাতায় পাবদার পাতুরি
কলাপাতায় পাবদার পাতুরি

দেখুন কলাপাতায় পাবদা পাতুরির রেসিপি

কলাপাতায় পাবদা পাতুরির রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

কলাপাতায় পাবদা পাতুরি

উপকরণ

  • পাবদা মাছ ৫০০ গ্রাম

  • পেঁয়াজের কিমা আধা কাপ

  • রসুনের কিমা ১ চা-চামচ

  • আদার কিমা ১ চা-চামচ

  • পোস্তবাটা ১ টেবিল চামচ

  • পুদিনাপাতার বাটা ২ টেবিল চামচ

  • টক দই ২ টেবিল চামচ,

  • টমেটোকুচি ২ টেবিল চামচ

  • কাঁচা মরিচের বাটা ১ চা-চামচ

  • হলুদের গুঁড়া আধা চা-চামচ

  • লবণ পরিমাণমতো

  • শর্ষের তেল ২ টেবিল চামচ

প্রণালি

  • মাছ কেটে–ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন।

  • কলাপাতায় মাছ মুড়িয়ে টুপি দিয়ে আটকিয়ে নিন।

  • গরম তাওয়ায় কলাপাতা মোড়ানো মাছ রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

  • এবার অল্প আঁচে রান্না করুন। এক পিঠ পোড়া পোড়া হলে উল্টিয়ে দিন।

  • অপর পিঠ পোড়া পোড়া হলে চুলা বন্ধ করে দিতে হবে।