পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের খাবারদাবার নিয়ে ঢাকায় দ্বিতীয়বারের মতো চলছে ‘ইন্ডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’। দুই দিনের খাদ্য উৎসবটির আজই শেষ দিন। নানা পদের খাবারের স্বাদ নিতে চাইলে রাত আটটার আগেই যেতে হবে মিরপুর ১৩ নম্বরের (বিআরটিএ অফিসের বিপরীতে) বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
