রেসিপি দিয়েছেন তানিয়া শারমিন
খাসির মাংস ১ কেজি
লেবুর রস ২ চা-চামচ
লবণ পরিমাণমতো
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
টক দই আধা কাপ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ২ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
জিরা গুঁড়া ১ চা-চামচ
হলুদের গুঁড়া ১ চা-চামচ
লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ
টমেটো স্লাইস ১০০ গ্রাম
শর্ষের তেল পৌনে ১ কাপ
পেঁয়াজকুচি ২০০ গ্রাম
আস্ত গরমমসলা (তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ) প্রতিটা ৩–৪ টি করে
পানি পরিমাণমতো
চিনি ১ চা-চামচ
গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
কাঁচা মরিচ ৫–৬টি
ধনেপাতাকুচি সামান্য
মাংস ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে মেখে রাখুন ২০ মিনিট। পরে ভালো করে ধুয়ে নিন, খাসির মাংসের গন্ধ চলে যাবে।
এবার গরমমসলার গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা, টক দই, বাটা মসলা, টমেটো, আধা কাপ শর্ষের তেল দিয়ে মাংসে মেখে রাখুন দুই ঘণ্টা।
চুলায় পাতিল দিয়ে বাকি তেল, পেঁয়াজকুচি ও আস্ত গরমমসলা দিয়ে লালচে করে ভেজে মাংস দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট।
ভালো করে কিছুক্ষণ কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন ৪০ মিনিট।
সেদ্ধ হয়ে পানি কমে এলে সামান্য চিনি, কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে কম আঁচে ঢেকে ৫ মিনিট পর নামিয়ে নিন।