
বিকেলের নাশতায় বানাতে পারেন এমন খাবার। মিষ্টি আলুর কারণে বদলে যাবে ডিম চপের স্বাদ। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা
মাঝারি আকারের মিষ্টি আলু ৪-৫টি
পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
আদাগুঁড়া আধা চা-চামচ
রসুনগুঁড়া আধা চা-চামচ
কাঁচা মরিচকুচি ২-৩টি
মরিচগুঁড়া আধা চা-চামচ
জিরাগুঁড়া আধা চা-চামচ
ধনেগুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
ডিম ৩টি
সেমাই ১ কাপ
ময়দা ১ কাপ
পানি পরিমাণমতো
তেল ভাজার জন্য
মিষ্টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন।
এতে পেঁয়াজকুচি, আদা ও রসুনগুঁড়া, কাঁচা মরিচ, মরিচগুঁড়া, জিরা ও ধনেগুঁড়া, লবণ এবং ধনেপাতাকুচি দিয়ে ভালোভাবে মেখে নিন।
ডিম সেদ্ধ করে অর্ধেক করে কেটে রাখুন।
হাতে সামান্য তেল মেখে নিন।
মিষ্টি আলুর মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে চ্যাপটা আকার দিন।
মাঝখানে অর্ধেক ডিম রেখে চারপাশের মিষ্টি আলুর মিশ্রণ দিয়ে পুরোপুরি ঢেকে চপের আকৃতি দিন।
এভাবে সব কটি চপ তৈরি করুন। ময়দার সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন।
প্রতিটি চপ প্রথমে মিশ্রণে ডুবিয়ে সেমাইয়ে গড়িয়ে নিন। ভালোভাবে কোট করে নিন।
কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
ভাজা হয়ে গেলে টমেটো সস, কাঁচা মরিচ বা পুদিনার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
চপ ভাজার আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিলে কোটিং ভালোভাবে বসবে এবং ভাজার সময় চপ ভেঙে যাওয়ার আশঙ্কা কমবে।