বিন্নি চালে আলুর চপ
বিন্নি চালে আলুর চপ

বিন্নি চালে আলুর চপের রেসিপি

উপকরণ

  • বিন্নি চালের ভাত: আধা কাপ

  • চটকে নেওয়া সেদ্ধ আলু: এক কাপের ৩ ভাগের ১ কাপ

  • ডিমের কুসুম: ১টি

  • ডিম: ১টি

  • পেঁয়াজ বেরেস্তা: এক কাপের ৩ ভাগের ১ ভাগ

  • ভাজা রসুনকুচি: পৌনে এক চা-চামচ

  • গোলমরিচের গুঁড়ো: সিকি চা-চামচ

  • কাঁচা মরিচকুচি: স্বাদমতো

  • ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ

  • ব্রেড ক্রাম্ব: প্রয়োজনমতো

  • লবণ: স্বাদমতো

  • তেল: ভাজার জন্য

প্রণালি

  • তেল বাদে বাকি উপকরণ একসঙ্গে মেখে নিন।

  • এবার ভালো করে মেখে চপের আকারে গড়ে নিয়ে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে নিন।

  • ধনেপাতার চাটনি অথবা মরিচের সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করতে হবে।

  • চাইলে এই চপের ভেতরে মাংসের পুর দিতে পারেন।